চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামা বন্ধ

ঢাকা, ১৮ অক্টোবর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি বাড়ানের প্রতিবাদে ৪ দিন ধরে বন্ধ রয়েছে কনটেইনার পরিবহন ও পণ্য উঠানামা। গত ১৫ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হওয়ার পর থেকে এমন অচলাবস্থা তৈরি হয় ৫৭ টাকা থেকে এক লাফে বাড়ানো হয়েছে ২৩০ টাকা। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় ভারী যান না প্রবেশের ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি।

১৮ অক্টোবর (শনিবার) সকালে বন্ধ ছিল কনটেইনার পরিবহন ও পণ্য উঠানামা। সরেজমিন দেখা গেছে, ট্রাক, কাভার্ড ভ্যান বা ট্রেইলার কিছুই বন্দরে প্রবেশ করছে না। ফলে জাহাজ থেকে পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কনটেইনার জমে থাকতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে বন্দরে কনটেইনার জট সৃষ্টি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে শঙ্কায় সংশ্লিষ্টরা।

এর আগে শুক্রবার, ১৭ অক্টোবর রাতে বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ও ট্রাক–কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতারা গেট পাস ফি বৃদ্ধির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো যানবাহন বন্দরে প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর অফিস আদেশ নম্বর ২২৩/২৫-এর মাধ্যমে ৫৭ টাকা ৫০ পয়সার গেট পাস ফি পরিবর্তন করে ২০০ টাকা এবং ৩০ টাকা ভ্যাটসহ মোট ২৩০ টাকা নির্ধারণ করে। পরিবহন মালিকদের অভিযোগ, এই সিদ্ধান্ত তাদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়েছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ‘মালিকেরা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। ৫৭ টাকার গেট পাস এক লাফে ২৩০ টাকা করা সম্পূর্ণ অযৌক্তিক। শ্রমিক নাকি মালিক কে এ বাড়তি ফি পরিশোদ করবে সেটিও এখনো নির্ধারণ হয়নি।’

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যার সমাধান না এলে বন্দর কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে, যা দেশের আমদানি–রফতানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে। ক্ষতিগ্রস্ত হবে আমদানি ও রপ্তানিকারকেরা।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘সমস্যা সমাধানে আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।’

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×