ঢাকা, ০৭ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়ায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু মোটাতাজাকরণ বিষয়ক ৬ দিনব্যাপী যুব প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।
অর্থবছর ২০২৫-২০২৬ এর আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর, দিঘলিয়া, খুলনার উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৩০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু পালনের আধুনিক পদ্ধতি, পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য তৈরির কৌশল এবং ব্যবসায়িক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক এস. এম. বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়ার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম স্বনির্ভর হয়ে উঠতে পারবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


