ঢাকা, ০৪ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫০তম ব্যাচের (১৯৯৭-৯৮ সেশন) আয়োজনে ০৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে জয়নুল গ্যালারি-১-এ এই প্রদর্শনী শুরু হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ফরিদা জামান। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও কবি জাহিদ মুস্তাফা। অধ্যাপক ফরিদা জামান বিকেল ৫টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ শিরোনামে এই প্রদর্শনীতে ২৩ জন শিল্পীর ৪৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে গাজার জন্য মানবিক আবেদনের প্রতিফলন।
প্রদর্শনীতে উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে ব্লাড অ্যান্ড ব্লসমস (১,২), হুইস্পার অফ টাইড, হুইস্পার অফ সাইলেন্স, মায়া, বাংলার বধু, প্রকৃতি, বৃক্ষ কথন, দুর্গার বিয়ে, দ্য লাস্ট রিডার অব পোয়েট্রি, দ্য গার্ডেনার, অপেক্ষা, সৃষ্টির ছন্দ এবং রেডিয়েন্স ইন দ্য ডার্ক। প্রদর্শনীটি আগামী ৭ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


