ঢাকা, ০২ অক্টোবর-২০২৫
জেলা প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। আজ ০২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা। সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর আলাউদ্দীন আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডা. শারমিন আক্তার।
এদিকে সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপ ও রক্তচাপ পরিমাপের মতো সেবা পেয়ে খুশি স্থানীয়রা। এমন উদ্যোগের ধারাবাহিকতা চান তারা।
জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামান বলেন, সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মানবতার কল্যাণের জন্য এ ধরনের উদ্যোগ জরুরী।
সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। গ্রামের মানুষ অনেকেই তাদের রক্তের গ্রুপ সম্পর্কেও জানে না। সীমান্তবর্তী মানুষেরা আরও পিছিয়ে আছে। আমরা মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ শুরু করেছি। আগামীতে আরও নানা উদ্যোগ নিয়ে কাজ করবো।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


