নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা

ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫। আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান এডহক কমিটি বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে। নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসানের সভাপতিত্বে বহুল প্রত্যাশিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় বিগত দিনে সাবেক সাঁতারু ও সংগঠকদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের স¥রণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে সভাপতি তাঁর স্বাগত ভাষণ প্রদান করেন।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। এছাড়াও সভায় ফেডারেশনের গঠনতন্ত্র সম্পর্কে বিষদ আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসময় সভাপতি সকল সদস্য ও অংশীজনদের সম্মতিক্রমে উত্থাপিত প্রস্তাবনাসমূহ অনুমোদন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, সুইমিং ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। এছাড়াও এ সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×