ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৫
সোহেল রানা (জ্যেষ্ঠ প্রতিবেদক) : দুর্গাপূজা উপলক্ষ্যে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ৯৪টিসহ সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ২৮১টি টহল দল মোতায়েন থাকবে।
আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় র্যাব পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও মোবাইল টহল কার্যক্রম জোরদার করেছে।
এতে বলা হয় সারাদেশে সর্বমোট ৩১ হাজার ৫২৬ টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে-কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল টহল দল সক্রিয় থাকবে। র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যদি দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, র্যাব তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


