ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলায় জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতার চেক ও সনদপত্র বিতরণ করেছে। খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করেন।
আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) জাতীয় মহিলা সংস্থা খুলনা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের ভাতার চেক ও সনদপত্র বিতরণ, উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব হয়।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সাতটি ট্রেডের (ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবি কেয়ার, হাউজ কিপিং ও বিজনেস ম্যানেজমেন্ট) ৮৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৭৪ লাখ ১৭ হাজার টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


