ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম, সাইফুর রহমান মিন্টুর নামে প্রকাশিত ‘মিথ্যা ও বানোয়াট’ সংবাদের তীব্র প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ‘উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু বলেন, আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ।’
তিনি অভিযোগ করেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে একজন পরীক্ষিত ও ত্যাগী নেতার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা গণমাধ্যমকে সম্মান করি। কিন্তু সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা জরুরি। অন্যথায় ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সকল নেতা-কর্মীরা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে সত্যতা যাচাই ছাড়া যেন আর কোনো সংবাদ প্রকাশ না হয়, সে জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা বিএনপি’র নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


