ঢাকা, ১৯ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের জলদস্যুদের তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন শিক্ষক স্কুলে যান না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদেরও তালিকা করার নির্দেশ দেন।
সভায় এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী প্রমুখ।
এর আগে সভায় এলাকাবাসী অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা, মাদক কারবারি ও মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার বিদ্যালয়ের মাঠগুলো মুক্ত করে দেওয়ার দাবি জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাবুরা ইউনিয়ন বিট অফিসার অভীক বড়াল।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


