ঢাকা, ১৭ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) নৌবাহিনীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তিন ভাই মঞ্জু শিকদার (৩৩), ফিরোজ শিকদার (৩৫), বেনজির শিকদার (৩৮) এবং শামীম শেখ (৩৮)। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, গ্রেপ্তারকৃতরা পৃথক দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে (জি আর-০৭/২৪) মামলায় শামীম শেখ এবং (জিআর-১০/২৫) মামলায় তিন ভাই ফয়েজ ওরফে ফিরোজ শিকদার, বেনজির শিকদার, মঞ্জু শিকদারকে গ্রেপ্তার করা হয়। তারা প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি। গ্রেপ্তারকৃতদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


