১৮ সেপ্টেম্বর থেকে ১২ জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যকর

ঢাকা, ১৭ সেপ্টেম্বর-২০২৫

মোঃ সোহেল রানা, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : সরকার ১৮ সেপ্টেম্বর-২০২৫ থেকে দেশের ১২ জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (Pre-case Mediation) কার্যকরের ঘোষণা দিয়েছে। আইন ও বিচার বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রণীত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ- এই ১২ জেলায় এখন থেকে নির্দিষ্ট কিছু বিরোধ আদালতে মামলা দায়েরের আগে অবশ্যই লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে।

সংশোধিত আইনের তফসিল অনুযায়ী বাধ্যতামূলক মধ্যস্থতার আওতায় থাকবে-

১. পারিবারিক বিরোধ (পারিবারিক আদালত আইন ২০২৩ এর ধারা ৫),

২. বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ,

৩. বণ্টন সংক্রান্ত মামলা,

৪. কৃষি জমি ও অকৃষি জমি অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ,

৫. পিতামাতার ভরণপোষণ সংক্রান্ত মামলা,

৬. যৌতুক সংক্রান্ত অভিযোগ (যৌতুক নিরোধ আইন ২০১৮),

৭. যৌতুকের কারণে নির্যাতন (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০)।

এছাড়া আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর ২১গ ধারা বাংলাদেশের সব জেলায় কার্যকর হবে। এই ধারার অধীনে চীফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি আদালতের ডিক্রির সমান বলবৎযোগ্য ও বাধ্যতামূলক হবে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জানিয়েছে, এর ফলে সাধারণ মানুষ দ্রুত, কম খরচে এবং হয়রানি ছাড়া ন্যায়বিচার পাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটে: www.nlaso.gov.bd

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×