ঢাকা, ১৩ সেপ্টেম্বর-২০২৫
বিভাগীয় ব্যুরো প্রধান : খুলনা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে খুলনায় মোট ভোটার থাকবে ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। খুলনার ছয়টি আসনে এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন।
নির্বাচন কমিশনের (ইসি) খসড়া তালিকা অনুযায়ী, আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনায় ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ৪৭টি, তবে বুথের সংখ্যা কমেছে ৬৩৩টি। খুলনার ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র থাকবে ৮৪০টি এবং বুথ থাকবে ৪ হাজার ৮৭টি।
খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ জানান, ছয়টি আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে। তিনি জানান, খসড়া তালিকা নিয়ে আপত্তি বা দাবি জানানোর শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। আপত্তি বা দাবি নিষ্পত্তির কাজ শেষ হবে ১২ অক্টোবর এবং ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
খুলনা জেলা নির্বাচন অফিসের তথা অনুযায়ী :
খুলনা-১ আসনের (বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা) মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন, ভোটকেন্দ্র ১১৯টি এবং বুথ ৬৩৭টি।
খুলনা-২ আসনের (খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা) ভোটার ৩ লাখ ৩১ হাজার ৯৯৫ জন, ভোটকেন্দ্র ১৫৭টি এবং বুথ ৬৫৪টি।
খুলনা-৩ আসনের (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) ভোটার ২ লাখ ৫২ হাজার ২৮৬ জন, ভোটকেন্দ্র ১১৫টি এবং বুথ ৪৯৭টি।
খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা) ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন, ভোটকেন্দ্র ১৪৪টি এবং বুথ ৭১৯টি।
খুলনা-৫ আসনের (ডুমুরিয়া, ফুলতলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৭০৩ জন, ভোটকেন্দ্র ১৫০টি এবং বুথ ৭৮২টি।
খুলনা-৬ আসন, যা খুলনার সবচেয়ে বড় আসন (কয়রা ও পাইকগাছা উপজেলা), এর ভোটার ৪ লাখ ১৮ হাজার ৭৩৪ জন, ভোটকেন্দ্র ১৫৫টি এবং বুথ ৭৯৮টি।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


