ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৫
সোহেল রানা (চীফ রিপোর্টার) : নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দেয়া ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ১৩ লক্ষ টাকা। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত শাড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


