দিঘলিয়ার বারাকপুরে যৌথ বাহিনীর সহায়তায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে শত শত উপকারভোগী নারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, ইউনিয়নের ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যগণ।

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। আগামী দুই বছর একটানা তারা এ সুবিধা ভোগ করবেন।

যৌথ বাহিনীর উপস্থিতির জন্য চাল বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘দুঃস্থ ও অসহায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাজে নারীদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এর আওতায় আছেন। প্রাথমিক বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড সরবরাহ করা হয়েছে। এজন্য প্রত্যেক নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত দেওয়া হবে।

বিজ্ঞজনেরা মনে করেন, এই উদ্যোগ দুঃস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×