ঢাকা, ০৪ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার উত্তর হাজীগ্রাম স্টেডিয়ামে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর সেমি ফাইনাল পর্ব। ০৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনাল খেলায় হাজীগ্রাম নিউ স্টার একাদশ ১-০ গোলে লাখোহাটি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
খেলার নির্ধারিত সময়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বেকহ্যাম। ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যের পরিচয় দিলেও শেষ পর্যন্ত হাসি ফুটে হাজীগ্রাম সমর্থকদের মুখে।
টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফ মোজ্জাম্মেল হোসেন, যুগ্ম আহবায়ক দিঘলিয়া উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান, দিঘলিয়া উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, আহবায়ক দিঘলিয়া উপজেলা বিএনপি; মোল্লা নাজমুল হক, যুগ্ম আহবায়ক দিঘলিয়া উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, যুগ্ন আহ্বায়ক গাজী জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জিয়াউর রহমান, খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি-ইলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদর জনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগ্রাম ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মিজানুর রহমান। খেলা পরিচালনায় ছিলেন, একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হান্নান শেখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হুমাউন কবির খামারী, মোঃ বাসার শেখ, মোঃ ইরশাদ শেখ ও মোঃ আলী হোসেন, আরিফুল ইসলাম সহ স্থানীয় আরো অনেকে।
এই খেলার আয়োজনে ছিল, হাজীগ্রাম যুব সমাজ। নবনির্মিত মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত রেফারী মো. পারভেজ আলম, তালুকদার তকদির হোসেন ও মো. রুমেল বায়জিদ।
আগামীকাল ০৫ সেপ্টেম্বর (শুক্রবার) টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


