খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে মো. তৌফিকুর রহমান এর দায়িত্ব গ্রহণ

ঢাকা, ০১ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। ৩১ আগস্ট (রবিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ হাতে দায়িত্ব বুঝিয়ে দেন নবাগত ডিসিকে। এ সময় খুলনা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, ‘খুলনার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা-এই তিনটিকে আমি আমার কর্মপরিকল্পনার মূলভিত্তি হিসেবে বিবেচনা করছি।’

উল্লেখ্য, মো. তৌফিকুর রহমান কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর খুলনায় পদায়ন পেলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই জেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে খুলনা আরও এগিয়ে যাবে।’ নতুন ডিসির আগমনে খুলনার প্রশাসন ও নাগরিকদের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×