ঢাকা, ৩১ আগস্ট-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬)সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
র্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে প্রায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মো. সাইদুর রহমানের দোকানে প্রবেশ করে। তারা ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে লকার থেকে ৪৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়।
তদন্তে নেমে র্যাব-৩ এর একটি দল ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মূল আসামি ও চাকরিচ্যুত কনস্টেবল খাইরুল রানাকে গ্রেফতার করে। পরে, তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ আগস্ট মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মান্নান, শাহিদুর রহমান, আব্দুল্লাহ, নয়ন মিয়া ও রুবেল।
র্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


