সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব

ঢাকা, ৩০ আগস্ট-২০২৫

বিভাগীয় ব্যুরো প্রধান : আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আজ ৩০ আগস্ট (শনিবার) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, জাতিকে অনুপ্রাণিত করতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রাখা উচিত।

শনিবার খুলনা প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এক সময় যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, তাদের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল প্রমুখ।

জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×