দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে খুলনার ফুলতলায় মতবিনিময় সভা

ঢাকা, ২৯ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে খুলনার ফুলতলায় অনুষ্ঠিত হলো গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা। আজ ২৯ আগস্ট (শুক্রবার) বিকাল ৫টায় ফুলতলা আহমাদিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের খুলনা বিভাগের উপদেষ্টা অধ্যক্ষ এস. এম.এ দাউদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম হক। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় সেক্রেটারি মোঃ সুজাত কবির। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফুলতলা আহমাদিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ আ ছ ম আঃ রহিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক খাইরুল ইসলাম।

আলোচকরা বলেন, দুর্নীতি বাংলাদেশের অগ্রগতির অন্যতম বড় অন্তরায়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।

আয়োজকরা জানান, গ্রীন ফোর্স বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক দুর্নীতি বিরোধী প্লাটফর্ম। ইতিমধ্যে দেশের ৮টি বিভাগসহ বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত হয়েছে। এর ধারাবাহিকতায় ফুলতলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হলো।

সভা শেষে অতিথিবৃন্দ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×