জাতীয় কাবাডি : পুরুষ বিভাগে খুলনা ও নারী বিভাগে ঝিনাইদহ চ্যাম্পিয়ন

ঢাকা, ২৮ আগস্ট-২০২৫

বিভাগীয় ব্যুরো প্রধান : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনে পুরুষ বিভাগে খুলনা এবং নারী বিভাগে ঝিনাইদহ চ্যাম্পিয়ন হয়েছে। যশোর জিমন্যেসিয়ামে অনুষ্ঠিত আজকের ফাইনালে পুরুষ বিভাগে খুলনা ৪১-২২ পয়েন্টে সাতক্ষীরাকে পরাজিত করে শিরোপা জিতে। অন্যদিকে নারী বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনালে ঝিনাইদহ ২৪-১৭ পয়েন্টে নড়াইলকে হারিয়ে বিজয়ী হয়।

ফাইনালে খুলনা দলের অপ্রতিরোধ্য পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তারা শুরু থেকেই সাতক্ষীরার ওপর চাপ সৃষ্টি করে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। শেষ পর্যন্ত ৪১-২২ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এদিকে নারী বিভাগের ফাইনালটি ছিল আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ঝিনাইদহ এবং নড়াইল উভয় দলই তীব্র লড়াই চালায়। শেষ পর্যন্ত ঝিনাইদহের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ২৪-১৭ পয়েন্টের ব্যবধানে নড়াইলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশার এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।

রূপসা জোনে পুরুষ বিভাগে মোট ৫টি এবং নারী বিভাগে ৭টি দল অংশ নেয়। এই জোনের পর জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্বের খেলা বরিশালের ধানসিঁড়ি জোনে অনুষ্ঠিত হবে।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×