ঢাকা, ২৬ আগস্ট-২০২৫
জেলা প্রতিনিধি : টাঙ্গাইল জেলার মির্জাপুরে খোলা বাজার ও দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার করা হয়েছে। ২৫ আগস্ট (সোমবার) দিবাগত রাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারের একটি দোকান থেকে এ সব চাল উদ্ধার করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জামুর্কি বাজারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত এবং খোলা বাজারে বিক্রির খবর পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০শ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


