রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড, মায়ের যাবজ্জীবন

ঢাকা, ২১ আগস্ট-২০২৫

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ২০ আগস্ট (বুধবার) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত মো. আরাধন মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার মৌয়াকুড়া গ্রামের আ. মজিদের ছেলে এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি হলো, আরাধন মিয়ার মা শমলা বেগম ওরফে ছমলা।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেরেনূর আলী জানান, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসেনের জমিতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এ সময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান। প্রায় ১৪ বছর বিচারকাজ সম্পন্ন হওয়ার পর গতকাল বুধবার বিকেলে এই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। আদালতের এমন রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আবুল বাশার।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×