দিঘলিয়ায় পাওনা টাকা না দেওয়ায় আইনি নোটিশ

ঢাকা, ২১ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় পাওনা টাকা ফেরত না দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান করা হয়েছে।

জানা যায়, দিঘলিয়ার চন্দনী মহলের বাসিন্দা মল্লিক মোকসুদুর রহমান খোকন, পিতা মৃত মোবারক আলী মল্লিক, তার পাওনা টাকা না পাওয়ায় খুলনা জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তীর মাধ্যমে প্রতিপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৮ নভেম্বর চন্দনী মহল গ্রামের মো. আবেদ আলী মল্লিক মোকসুদুর রহমানের নিকট থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা ধার নেন। ধার নেওয়ার সময় তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। শর্ত ছিল এক বছরের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।

সম্প্রতি ২০২৫ সালের ১৪ জুন সকালে সাবেক ইউপি সদস্য সোহাগ মল্লিক, মন্টু মল্লিক, আমজাদ মল্লিকসহ কয়েকজন স্বজনকে নিয়ে পাওনা টাকা চাইতে গেলে আবেদ আলী টাকা ধার নেওয়ার কথা অস্বীকার করেন। এ সময় তার স্ত্রী ও সন্তানরা খারাপ আচরণ এবং হুমকি দিয়ে মোকসুদুর রহমানকে বাড়ি থেকে বের করে দেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে আবেদ আলীকে ৩ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×