ঢাকা, ২০ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ১৯ আগস্ট (বুধবার) মুন্সিগঞ্জ ও গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ ও জরিমানা আদায় করা হয়, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।
তিতাসের জোবি-মেঘনাঘাট শাখা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং ৬১৫ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়। এই অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩টি মামলা দায়ের করা হয়। অভিযানে মাসিক প্রায় ২ লাখ ৮২ হাজার ২৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
একই দিনে, তিতাসের জোবি-জয়দেবপুর শাখা গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এই অভিযানে আবাসিক শ্রেণির ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং মোট ১ হাজার ৪৭০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়। এই অভিযান থেকে মাসিক প্রায় ৭৫ হাজার ৬০০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


