ঢাকা, ০৮ আগষ্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে ০৮ আগস্ট (শুক্রবার) বিকাল ৫টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রতন কুমার মিত্র, সদস্য সচিব শিমুল কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রবীর রায়, দিলিপ দাস, অঞ্জন বিশ্বাস, স্বপন কুণ্ডু, নিত্যানন্দ রায় এবং প্রচার সম্পাদক পলাশ মণ্ডল।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সৌমিত্র কুমার দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস। সভায় আসন্ন জন্মাষ্টমী ও দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


