দিঘলিয়ার শ্রী শ্রী রাঁধা গোবিন্দ সেবাশ্রমে ঝুলন ও নামযজ্ঞের মহামিলন

ঢাকা, ০৮ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় গ্রামে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম আশ্রম শ্রী শ্রী রাঁধা গোবিন্দ সেবাশ্রমে ০৮ আগষ্ট (শুক্রবার) থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ঝুলন ও নামযজ্ঞ অনুষ্ঠান। ভক্তদের মতে, সাধারণ দিনে ১–১.৫ হাজার দর্শনার্থী এলেও, নামযজ্ঞ শুরু হলে প্রতিদিন এখানে প্রায় ১০ হাজার ভক্তের আগমন ঘটে। সকলের জন্যই থাকা ও খাওয়ার সুব্যবস্থা থাকে, যা সম্পূর্ণভাবে ভক্তদের সহযোগিতায় পরিচালিত হয়।

ভক্ত সূত্রে জানা যায়, প্রায় ৭০–৮০ বছর আগে গোবিন্দ চন্দ্র গোস্বামী পৌনে ৭ বিঘা জমিতে এ সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রম প্রাঙ্গণে রয়েছে মন্দির, প্রতিষ্ঠাতার স্মৃতিস্তম্ভ, রান্নাঘর ও থাকার ঘর। পাশে রয়েছে প্রশস্ত খোলা জায়গা, যেখানে অনুষ্ঠান চলাকালে শতাধিক দোকান বসে এবং ব্যাপক কেনাবেচা হয়।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিকনির্দেশনায় গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা দিন-রাত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে ওসি এইচ এম শাহীন আশ্রম পরিদর্শন করে পৃষ্ঠপোষক ও আয়োজকদের সঙ্গে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই আদর্শ, গাজীরহাট ফাঁড়ির আইসি এসআই মাসুদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সৈয়দ আবুল কাসেম, শেখ শামীমুল ইসলাম, সৌমিত্র কুমার দত্ত ও দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।

সেবা আশ্রমের পরিচালক ভুবন মোহন গোস্বামী, সভাপতি দিলিপ রায়, নীল কোমল নিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাস, গোপাল রায়, অতিন্দ্র বিশ্বাস, শুকান্ত বিশ্বাস ও জয়দেব বিশ্বাসসহ অসংখ্য ভক্ত উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, চৈত্র মাসে এ আশ্রমে মহালয়া ও মহোৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের ভক্তসহ প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×