নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার উন্নয়নে ওসি শাহীনের বিদ্যালয় পরিদর্শন

ঢাকা, ০৮ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন ০৭ আগস্ট (বৃহস্পতিবার) গাজীরহাট ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

ওসি শাহীন গাজীরহাটের হাজী নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং হাজী ছায়েমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীকে তাদের পিতা-মাতার কষ্ট, ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ রাখতে হবে। তবেই তারা নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক গুণে গুণান্বিত হয়ে সমাজে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষে পরিণত হয়। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক যেন সবসময় সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’ এ সময় তিনি স্কুল দুটির শিক্ষকদের সঙ্গেও আলাদাভাবে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই আদর্শ, গাজীরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসুদ, সাংবাদিক সৈয়দ আবুল কাসেম, সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, শেখ শামীমুল ইসলাম ও সৌমিত্র কুমার দত্ত।

বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি ওসি শাহীন গাজীরহাট বাজার, গাজীরহাট পুলিশ ফাঁড়ি এবং কোলা বাজারও ঘুরে দেখেন। তিনি এলাকায় নৈতিকতা, শৃঙ্খলা ও সভ্যতা প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ ওসি শাহীনের এই সচেতনতামূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এর মাধ্যমে শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×