ঢাকা, ০৭ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর স্কুল মাঠে ‘আলোর মিছিল’ সংগঠনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘আমার জন্মভূমি, আমার শৈশবের প্রিয় শিক্ষাঙ্গন’- এই স্লোগানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আবু জাফর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোল্লা মাকসুদুল ইসলাম, অধ্যাপক মুনিবুর রহমান, জি এম আকরাম, উপজেলা প্রকৌশলী তারেক সাহেব, সৈয়দ সাজাহান, শেখ হাবিবুর রহমান, শেখ মিজান, শেখ মঈন, জনি খান, শেখ সম্রাট, আকিব হোসেন, সজল, কুমার বিশ্বাস, রবিউল ইসলাম।
এছাড়া স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, গ্রামের মুরুব্বিগণ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদ্যালয় মাঠ ও চারপাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে জারুল, কৃষ্ণচূড়া, কাঞ্চন, সোনালু, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। তবে মাঠে জলাবদ্ধতা ও নির্মাণকাজ চলমান থাকায় সম্পূর্ণরূপে বৃক্ষরোপণ সম্ভব হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সময়ে পরিবেশ অনুকূলে আসলে অবশিষ্ট গাছসমূহ রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও নান্দনিক রূপ দেওয়া হবে।
উক্ত উদ্যোগ সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন-তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা। সেইসঙ্গে মহান আল্লাহর দরবারে সফলতা কামনা করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


