কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ০৬ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : কমলাপুর রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের দ্বারা যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের থেকে বিনা রশিদে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগে একটি বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ০৬ আগস্ট (বুধবার) দুদক-এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, দুদক-এর একটি দল ছদ্মবেশে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে স্টেশনে কর্মরত আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)’র সদস্যদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা সংগ্রহ করে।

অভিযান চলাকালে দুদক টিম একটি অনিয়মের ঘটনার প্রত্যক্ষ প্রমাণ পায়, যেখানে এক ব্যক্তি কোনো টিকিট না থাকা সত্ত্বেও রেলের এক স্টাফকে অর্থ প্রদান করে যাত্রা করছেন। এছাড়া, স্টেশনে কর্মরত আনসার সদস্যদের দ্বারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অসঙ্গতির তথ্য ও প্রমাণও সংগ্রহ করা হয়।

দুদক-এর দলটি অভিযানের অংশ হিসেবে ছদ্মবেশে ধারণকৃত ভিডিও, স্থিরচিত্র এবং ওই টিকিটবিহীন যাত্রীকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলে। যাত্রী হয়রানি ও অনিয়ম সম্পর্কে স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এসব অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অভিযান শেষে দল কর্তৃক সংগৃহীত সকল তথ্য ও প্রমাণ পর্যালোচনা সাপেক্ষে কমিশনে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×