ঢাকা, ২৬ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : নড়াইল জেলায় আজ জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই (শনিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদরে অবস্থিত তফসিলি ও বিশেষায়িত ব্যাংকসমূহের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকারের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান ও যুগ্ম-পরিচালক মো. মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবু সেলিম, মো. মফিদুল ইসলাম, সোনালী ব্যাংক নড়াইল শাখার প্রধান ও এজিএম এআরএম রকিবুল হাসান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, জালনোট অর্থনৈতিক ও সামাজিক সমস্যা যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জালনোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে। জালনোট সনাক্তে সকলকে সচেতন হতে হবে এবং জালিয়াতি চক্রকে সনাক্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


