ঢাকা, ২৪ জুলাই-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়ায় রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক গনসচেতনতা মূলক পটগান ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজী গ্রাম স্টেডিয়াম চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
আগামী ৩০ জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে গানে গানে আর নৃত্যের ছন্দে ছন্দে গনসচেতনতা সৃষ্টি করে চলেছে রূপান্তর থিয়েটার। পটগানে মানব পাচারের কারন, পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে জোস্না খাতুন ও বিথি খাতুন বিজয়ী হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মো: আকবর সরদার, দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ, প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, সিটিআইপি সদস্য মাবিয়া খাতুন, আকিব হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৩০০ জন মানুষ।
উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে। 
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


