ঢাকা, ১৫ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় আজ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ শীর্ষক স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ ১৫ জুলাই (মঙ্গলবার) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী- এর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী বন সংরক্ষক মিঠুন চন্দ্র দাস প্রমুখ।
এর আগে, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে আলোচনাসভায় গিয়ে মিলিত হয়।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় শতাধিক স্টল বসেছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


