ঢাকা, ১৬ জুলাই-২০২৫
জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার সমাবেশ শেষে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি’র নেতা-কর্মীরা। অবশেষে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় নিরাপদে গোপালগঞ্জ জেলা ছেড়েছেন এনসিপি’র নেতারা।
১৬ জুলাই (বুধবার) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ১৫–১৬টি গাড়ির বহর বের হয়ে যায়। এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, বিকেল ৫টার পর তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।
সেনাবাহিনীর গাড়ীবহরে ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।
বিকেল পৌনে ছয়টার দিকে এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ভাইয়েরা নিরাপদ আছেন।’
বুধবার গোপালগঞ্জে একটি সভা শেষে ফেরার পথে এনসিপি’র গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় কয়েকশো আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীর হামলায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়েন।
এ ঘটনায় গোপালগঞ্জ জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত


