ঢাকা, ১৪ জুলাই-২০২৫
বিভাগীয় ব্যুরো প্রধান : খুলনা ও আশপাশের জেলায় একযোগে পরিচালিত তদারকি অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও মোড়কবিহীন পণ্য বিক্রি, খাদ্য উৎপাদনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ২২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৩ জুলাই (রোববার) অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় এবং বিভাগের আওতাধীন ১০টি জেলার ১১টি টিম বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চাল, তেল, গ্যাস, আলু, দেশি পেঁয়াজ, ডিম, সবজি, ওষুধ, ডায়াগনস্টিক সেবাসহ বিভিন্ন পণ্যের দাম ও মান যাচাই করা হয়। খুলনা মহানগরের গল্লামারী বাজারে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে শিকদার হোটেলকে ১০ হাজার এবং ফারুক ডিম ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মহানগরের ফুলবাড়ী গেট এলাকায় পৃথক অভিযানে পণ্য সরবরাহে অনিয়ম ও মোড়ক ত্রুটির কারণে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে ভেজাল পণ্য বিক্রির অভিযোগে মেসার্স মুজিব স্টোরকে ৬ হাজার টাকা, নড়াইল সদর উপজেলার দুটি বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, মাগুরার আড়পাড়া এলাকায় ২৩ হাজার টাকা, সাতক্ষীরার সঙ্গীতা মোড়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা এবং যশোরে একটি বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের হলিধানি বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে শাপলা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাটের যাত্রাপুর বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার এবং মেহেরপুরের কুলবাড়িয়া বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


