ঢাকা, ১৩ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে করেন সিএনজি চালিত অটোরিকশার একদল চালক। ১৩ জুলাই (রবিবার) দুপুর সাড়ে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজট দেখা দিলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
পুলিশ বলেছে, এই চালকরা মূলত রাজধানীর বাইরের এলাকা থেকে আসা, এবং তারা রাজধানীজুড়ে অটোরিকশা চালানোর অনুমতির দাবিতে সড়ক অবরোধ করেন। বর্তমানে এই চালকদের রাজধানীর অভ্যন্তরে চলাচলের অনুমতি নেই।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, ঢাকার বাইরে থেকে আসা একদল সিএনজিচালক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বিআরটিএ অফিসের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এরপর থেকে উত্তরা থেকে মহাখালী ও মহাখালী থেকে উত্তরা উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে ঢুকতে চাওয়া যানবাহনগুলোকে কাকলি–গুলশান-২–গুলশান-১–আমতলী বা গুলশান-১ থেকে পুলিশ প্লাজা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাহিরমুখী যানবাহনও একইভাবে বিকল্প পথে চালিত হচ্ছে, এবং উড়াল সড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, উত্তরা থেকে তেজগাঁও ও হাতিরঝিলগামী যানবাহনও উড়াল সড়ক হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্য স্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
Related News :

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩


