ঢাকা, ০৮ জুলাই-২০২৫
এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল বাংলাদেশ আনসারকে ৩-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় আটটি নারী ভলিবল দল অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচ ০৮ জুলাই (মঙ্গলবার) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব বাহারুল আলম বিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।
আইজিপি পুলিশ নারী ভলিবল দলের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নিয়মিত চর্চা এবং অনুশীলনের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) জনাব মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


