মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ঢাকা, ০২ জুলাই-২০২৫

স্টাফ রিপোর্টার : ঋতুপর্ণা চাকমার ঝলকে নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলা নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ০২ জুলাই (বুধবার) বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে। বাংলাদেশের হয়ে দু’টি গোলই করেন ঋতুপর্ণা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। তাই ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। তারপরও ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ।

অবশেষে ১৯ মিনিটে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ঋতুপর্ণা। শামসুন্নাহার জুনিয়রকে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার নেওয়া ফ্রি কিক মিয়ানমারের রক্ষণদুর্গ ফিরিয়ে দেওয়ার পর  আবারও বল পান ঋতুপর্ণা। এরপর বাঁ পায়ের দারুণ শটে গোল আদায় করে নেন ঋতুপর্না। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রসে বক্সের ভেতর থেকে শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। এক গোল হজমের পর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় মিয়ানমার। কিন্তু বাংলাদেশের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি তারা। তবে ৪২ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল মিয়ানমার। বাংলাদেশের গোলমুখে তিনবার শট নিয়ে বলকে জালে জড়াতে পারেনি তারা।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে মিয়ানমার। ৫৭ ও ৫৯ মিনিটে মিয়ানমারের দু’টি আক্রমণ রুখে দেয় বাংলাদেশের ডিফেন্ডাররা। এ অবস্থায় বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন ঋতুপর্ণা। ৭০ মিনিটে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বাঁ-পায়ের শটে ঋতুপর্ণা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে ২-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় গোল হজমের পরও দমে যায়নি মিয়ানমার। আক্রমণ অব্যাহত রাখে তারা। অবশেষে ৮৯ মিনিটে মিয়ানমারকে গোল এনে দেন উইন উইন। এতে ব্যবধান ২-১এ নেমে আসে। কিন্তু ম্যাচের বাকী সময় আর গোল করতে না পারলে  হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক  মিয়ানমারকে। মূল পর্বে খেলার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়ায় আনন্দ-উল্লাসে মেতে উঠে বাংলাদেশ।

আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ঐ ম্যাচ জিতলে বা ড্র করলেই আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হবে  বাংলাদেশের।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×