খুলনায় মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন

ঢাকা, ৩০ জুন-২০২৫

জেলা প্রতিনিধি : খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার মজিদ সরণি রোডস্থ স্বর্ণ কমল বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারের মামলার ২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ আজ ৩০ জুন (সোমবার) এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা দক্ষিণ চাঁদপুর বৌবাজার পাড়ার মো. করিম বক্সেও ছেলে মো. মামুন ইসলাম (২৫) ও মো. রবিউল ইসলামের ছেলে মো. সাদিক (১৮)। রায় ঘোষণাকালে সাদিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামুন ইসলাম পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথির বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরণি রোডস্থ স্বর্ণ কমল বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মামুন ইসলাম ও মো. সাদিককে গ্রেফতার করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেন্সিডিলগুলো তারা সোনাডাঙ্গা খুড়ার বস্তির শেফালি নামে এক ব্যক্তির  কাছে বিক্রির জন্য এনেছে।

এ ঘটনায় এএসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। একই  বছরের ১৩ এপ্রিল এস আই মো. আমিরুল ইসলাম আসামি শেফালীকে বাদ দিয়ে মামুন ইসলাম ও মো. সাদিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট. ফারহানা হক।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×