ঢাকা, ৩০ জুন-২০২৫
জেলা প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) জন্য ২০২৫-২৬ অর্থ বছরে ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। আজ ৩০ জুন (সোমবার) রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক খোন্দকার আজিম আহমেদ বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার টাকা।
এই ছাড়াও নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


