ঢাকা, ২৪ জুন-২০২৫
জেলা প্রতিনিধি : নড়াইল জেলায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত চালু থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনাখরচে আইনী সেবা পাচ্ছেন। এই আদালতে তিনলাখ টাকা মূল্যমানের বিরোধ নিস্পত্তি সম্ভবপর হচ্ছে। গ্রাম্য সালিশ কোন আইনী কাঠামো নয়। গ্রাম আদালতের রায় আইনী কাঠামোতে স্বীকৃতি পায়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ নারী-পুরুষ কোন আইনজীবী নিয়োগ ছাড়াই নিজে গ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে নায্য বিচার পেতে পারেন।
অনুষ্ঠানে জানানো হয়, জেলার তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালত চালু রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের এবং ৮৮৮টি মামলা নিস্পত্তি হয়েছে। জমির মূল্যমানসহ টাকা আদায় হয়েছে এককোটি দুইলাখ ৬৩ হাজার ৯৮০ টাকা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


