ঢাকা, ১৭ জুন-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ৭ দিনব্যাপী দোতারা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। আজ ১৭ জুন (মঙ্গলবার) বিকেলে জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।
জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে অনুষ্ঠিতব্য ৭ দিনব্যাপী এই কর্মশালা চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ দোতরা কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, কর্মশালার কোর্স সমন্বয়কারী বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার মুখ্য প্রশিক্ষক অনুপম বিশ্বাস।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


