ঢাকা, ১৭ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (ATU) ও United Nations Office on Drugs and crime (UNODC) এর যৌথ উদ্যোগে “Initiatives on Countering Terrorism & Violent Extremism through Strengthening of Community and Beat Policing Mechanisms and Strategies in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রিজিওনাল কনসালটেশন এর অংশ হিসেবে আজ ১৭ জুন (মঙ্গলবার) খুলনা নগরীর হোটেল ক্যাসেল সালাম এ খুলনা এবং বরিশাল রিজিয়নের এএসপি হতে তদূর্ধ্ব পদমর্যাদার ৩০ জন পুলিশ কর্মকর্তাকে নিয়ে তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (এডমিন) তানভীর হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উত্থান সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম (ATU) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা এবং বরিশাল রিজিয়নের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য ATU কর্তৃক এই কর্মশালা আয়োজনের জন্য তিনি সাধুবাদ জানান।
সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (বরিশাল বিভাগ) শামীমা আক্তার; পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম-সহ ATU ও UNODC এর প্রতিনিধিবৃন্দ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


