খুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ গড়তে প্রোগ্রামিং শেখা অত্যন্ত জরুরি : উপাচার্য

ঢাকা, ১৬ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো প্রধান) : জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এর খুলনা আঞ্চলিক পর্ব আজ ১৬ জুন (সোমবার) সকাল ৮.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) এর সহযোগিতায় দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ গড়তে প্রোগ্রামিং শেখা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও প্রযুক্তি-নির্ভর চিন্তা গড়ে তোলে। শিক্ষার্থীদের কেবল বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের আইডিয়াগুলো বাস্তবায়নে সহায়তা করতে হবে। প্রযুক্তি খাতে নতুন ধারণা নিয়ে যারা কাজ করবে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে হলে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করা জরুরি। গ্লোবাল ভিলেজে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তরুণদের প্রোগ্রামিংয়ে দক্ষ হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধাবী- তাদেরকে সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও সহায়তা দেওয়া হলে তারা আন্তর্জাতিক পর্যায়ে সফলতা আনতে সক্ষম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার আগেই যদি তারা প্রযুক্তি ও সফট স্কিল সম্পর্কে ধারণা লাভ করে, তবে উচ্চশিক্ষার গতি ও গভীরতা আরও বাড়বে।

উদ্বোধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বর্তমান সময়ে যে দেশ প্রযুক্তিতে এগিয়ে, সেই দেশ উন্নয়নে অগ্রগামী। আমাদের দেশেও রয়েছে বিপুল তরুণ জনশক্তি, যাদের দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে। প্রোগ্রামিং শিক্ষা শুধু প্রযুক্তির জন্য নয়, বরং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তরুণরাই আগামী দিনের বাংলাদেশের চালিকাশক্তি হবে। সেজন্য এখন থেকেই তাদের প্রস্তুত করতে হবে।

সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ এনামুল কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সিএসই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মনিশংকর মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইসিটি কুইজ, প্রতিযোগিতা এবং সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×