ঢাকা, ১৪ জুন-২০২৫
স্টাফ রিপোর্টার : বর্ষাকালের আগমনী বার্তা নিয়ে আগামীকাল ১৫ জুন রোববার থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস। আষাঢ়ের প্রথম দিনে বর্ষা ঋতুকে বরণ করে নিতে ‘বর্ষা উৎসব’ এর আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
রোববার বাংলা একাডেমির নজরুল মঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় সুর-সংগীতে প্রকৃতি-বন্দনার মধ্য দিয়ে শুরু হবে উৎসবের কর্মসূচি। উদীচী আজ ১৪ জুন (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্ষা কথন, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে বর্ষা উৎসবে।
অনুষ্ঠানে উদীচীর নিজস্ব শিল্পীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন বিজন চন্দ্র মিস্ত্রি, মহাদেব ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, তুহিন কান্তি দাস, চম্পাবতী এন মারাক প্রমুখ। দলনেতা মুসা কলিমের নেতৃত্বে সংগীত পরিবেশন করবেন মাভৈঃ। অনিক বসুর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করবে- স্পন্দন। দলীয় আবৃত্তি করবে কারুপিঠ।
উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে বর্ষা কথনে অতিথি থাকবেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব। আলোচনায় অংশ নেবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


