খুলনা নগরীতে মরা গরুর মাংসসহ গ্রেফতার ২

ঢাকা, ১৩ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো প্রধান) : খুলনা মহানগরী এলাকায় বিক্রির জন্য আনা ১৯০ কেজি (৪ মণ ৩০ কেজি) মরা গরুর মাংসসহ দুইজনকে গ্রেফতার করেছে সোনাডাঙা মডেল থানা পুলিশ। ১২ জুন (বৃহস্পতিবার) সোনাডাঙ্গা মডেল থানার গল্লামারী এম এ বারী সড়কের চেকপোস্টে পুলিশ যশোর-ন-১১-১২৯০ রেজিষ্ট্রেশন নম্বরের পিকআপ থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় গাড়িতে গরুর মাংস আছে। পুলিশের সন্দেহ হলে গাড়িতে উঠে দেখা যায় অস্বাস্থ্যকরভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় মাংস রাখা। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক স্বীকার করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকা থেকে রোগাক্রান্ত মরা গরু জবাই করে খুলনা মহানগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করার উদ্দেশ্যে তারা এই মাংস নিয়ে এসেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৩ সালের নিরাপদ খাদ্য নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মাংস বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের মধ্য হতে এক কেজি নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছে। বাকি মাংস বিজ্ঞ আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন : ১) মমিন (৪৫), পিতা-আব্দুল লতিফ, সাং-জলিলপুর, নিকারীপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এবং ২) তামিম হাওলাদার (২০), পিতা-সোহেল হাওলাদার, সাং-আল আমিন মহল্লা আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×