ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের বর্বর হামলা

ঢাকা, ১৩ জুন-২০২৫

ডেস্ক নিউজ : ইরানের পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করতে দেশটির পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ১৩ জুন (শুক্রবার) ইরানের সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে।

নাতানজ পরমাণু স্থাপনার একটি অংশ ভূ-উপরিভাগে এবং বাকিটা ভূগর্ভে অবস্থিত বলে জানা গেছে। পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে সেখানে ইউরেনিয়াম গ্যাস ঘূর্ণনের জন্য একাধিক সেন্ট্রিফিউজ হল রয়েছে।

ইরানীয় কমান্ডার ও ক্ষেপণাস্ত্র কারখানাকেও হামলার নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘রাইজিং লায়ন’ বা জেগে ওঠা সিংহ। পাল্টা হামলার আশঙ্কা থেকে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একটি ধারণকৃত ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলের ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্তে রয়েছি।’

পরমাণু বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় কাজ করা বিজ্ঞানীদেরও হামলার নিশানা বানিয়েছে ইসরায়েল। নাতানজ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সতর্ক।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দেশটির শীর্ষ নেতারা একটি নিরাপত্তা বৈঠকে মিলিত হয়েছেন।’

তথ্যসূত্র : ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ এবং ‘এপি’।

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×