বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

ঢাকা, ১২ জুন-২০২৫

স্টাফ রিপোর্টার : ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য মিরাজ ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন। ২৭ বছর বয়সী মিরাজ নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হলেন। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মিরাজের পূর্নাঙ্গ অধিনায়কত্ব শুরু হবে।

এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক পেল। টেস্টে শান্ত ও টি২০তে অধিনায়কের দায়িত্বে আছেন লিটন দাস।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠ ও মাঠের বাইরে পুরো দলকে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।’

‘এই সুযোগে আমরা শান্তকে ধন্যবাদ জানাতে চাই। অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

১০৫ ওয়ানডেতে ১৬১৭ রান ছাড়াও ১১০ উইকেট নিয়ে মিরাজ বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চার নম্বরে রয়েছেন। ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল মাইলফলকের তালিকায় তিনি এদেশের ক্রিকেটারদের এলিট গ্রুপে মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের পাশে নাম লিখিয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে সেটা বিরাট সম্মানের। দেশকে নেতৃত্ব দেয়া যেকোন ক্রিকেটারের স্বপ্ন। বোর্ড আমার উপর যে আত্মবিশ্বাস দেখিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। এই দলের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে সেই মানের প্রতিভা আছে। সবাই সাহসী ক্রিকেট খেলতে বিশ্বাসী।’

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×