খুলনার সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত

ঢাকা, ০৬ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো প্রধান) : খুলনায় ঈদ-উল-আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে। তবে, আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে এ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, সকাল সাড়ে ৮টা ও সকাল ১০টায় টাউন জামে মসজিদে আরও দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনা জেলা ও নগর মিলে এবার ৭ শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জেলা স্টেডিয়ামের মাঠে গাড়ি পার্কিং করতে পারবেন। সেখানে ওযুর জন্য পানির ব্যবস্থা থাকবে। খুলনার দ্বিতীয় বড় জামাতের আয়োজন করা হয়েছে সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইকবাল নগর জামে মসজিদে সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। রূপসা স্ট্যান্ড রোডস্থ বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় এবং রূপসা ফেরিঘাটস্থ হযরত আবু বক্কর সিদ্দিকী (রা.) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর সোনাডাঙ্গা হাফিজ নগর মসজিদে আমানাত এ সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। সরকারি বিএল কলেজ ময়দানে সকাল সাড়ে ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কলেজ মসজিদে একই সময় এ জামাত অনুষ্ঠিত হবে।

খুলনায় আহলে হাদিস সংগঠনের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহীদ হাদিস পার্কে সকাল ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে খুলনা নগরীর সিটি আহলে হাদিস জামে মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। নগরীর দৌলতপুর থানাধীন পাবলা আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এছাড়া খুলনার আড়ংঘাটা এলাকার আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহে জামাত শুরু হবে সকাল ৬টায়।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, ‘সার্কিট হাউস মাঠে ঈদের নামাজের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×