ঢাকা, ০৫ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো প্রধান) : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে খুলনা বিভাগের আটটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র্যাব)।
খুলনা জেলার সকল পশুর হাট, কোরবানির কার্যক্রম, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা-সবকিছু ঘিরেই র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আজ ০৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে খুলনা মহানগরীর জোড়া গেট পশুর হাট পরিদর্শনে গিয়ে র্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মাদ শাহাদৎ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, পশুর হাটে জাল টাকা শনাক্তে র্যাব কন্ট্রোল রুমে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, দালাল, মলমপার্টি এবং অজ্ঞানপার্টির অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে র্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে।
খুলনা বিভাগের কোরবানির পশুর হাটগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে র্যাব-৬ এর অধিনায়ক বলেন, এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানো এবং হাটকেন্দ্রিক চাঁদাবাজি ঠেকাতে র্যাবের স্পেশাল গোয়েন্দা ইউনিট কাজ করছে। ড্রোন মনিটরিং ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। খুলনার জনগণ ও পশু ব্যবসায়ীদের যে কোনো জরুরি প্রয়োজনে র্যাবের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


