খুলনায় গত মে মাসে ১০ খুন, ১৩ ধর্ষণসহ ১৭৫ মামলা

ঢাকা, ০৪ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো প্রধান) : খুলনা জেলায় গত মে মাসে রাহাজানি ১টি, চুরি ২১টি, খুন ৫টি, অস্ত্র আইনে ৪টি, ধর্ষণ ৮টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, মাদকদ্রব্য বিষয়ক ৩৭টি এবং অন্যান্য ৬০টিসহ মোট ১৪৯টি মামলা হয়েছে। অন্যদিকে মহানগরে একই সময়ে ডাকাতি ১টি, চুরি ১০টি, খুন ৫টি, অস্ত্র আইনে ১টি, দ্রুত বিচার ২টি, ধর্ষণ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য বিষয়ক ৯২টি এবং অন্যান্য ৪৯টিসহ মোট ১৭৫টি মামলা হয়েছে। আজ ০৪ জুন (বুধবার) সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটি’র জুন মাসের সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়ূর নদের উপর গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ শেষ করা, সোনাডাঙ্গা বাইপাস সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন, আসন্ন ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সুন্দরবনকেন্দ্রিক দুস্যুতা বন্ধকরা-সহ বিবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, খুলনার জিরোপয়েন্ট-ডুমুরিয়া সড়কের ভাঙ্গাচোরা অংশগুলো দুর্ঘটনার কারণ হতে পারে। ঈদের সময় এ সড়কে যান চলাচলের ক্ষেত্রে অধিক সতর্কতা নিতে হবে। প্রয়োজনে রেকার-সহ অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রাখতে হবে। কোরবানির পশুর হাটগুলোর গরু ব্যবসায়ী অথবা ঈদের সময় বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রে ঝুঁকি কমাতে পুলিশি প্রহরা গ্রহণের বিষয়টি সবাইকে বিবেচনা করতে হবে। খুলনায় কোন ভাবেই যেন মবসংস্কৃতি স্থান না পায় সেদিকে নজর দিতে হবে।

সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির জানান, ঈদকে কেন্দ্র করে জাল টাকার বিস্তার বন্ধে মেট্রোপলিটন পুলিশের দুইটি অভিযানে পাঁচ লাখ এবং একলাখ ৭৫ হাজার টাকার জালনোট আটক করা হয়েছে। কোরবানির গরুর হাটগুলোয় জাল টাকা শনাক্তের ব্যবস্থা থাকবে। নগরীতে ছিনতাই বন্ধে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে এবং কয়েকটি ছিনতাইকারী চক্রকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী সভায় জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবার পার্শ্ববর্তী দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশংকা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় ২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আসন্ন কোরবানির ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতোমধ্যে যে সকল গরুর হাটের অনুমতি দেয়া হয়েছে তার বাইরে নতুন করে কোন হাটের অনুমতি দেয়া হবে না। হাটের সংখ্যা খুব বেশি হলে ক্রেতারা বিভ্রান্ত হন, গরুর মালিকরাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ঈদের ছুটিতে জরুরী সেবা প্রদানকারী দপ্তরগুলোর সেবা যেন বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দীপংকর দাশ সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলায় মে মাসে রাহাজানি ০১টি, চুরি ২১টি, খুন ০৫টি, অস্ত্র আইনে ০৪টি, ধর্ষণ ০৮টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, মাদকদ্রব্য বিষয়ক ৩৭টি এবং অন্যান্য ৬০টিসহ মোট ১৪৯টি মামলা হয়েছে যা বিগত এপ্রিল মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ০৫টি কম। মহানগরে ডাকাতি ০১টি, চুরি ১০টি, খুন ০৫টি, অস্ত্র আইনে ০১টি, দ্রুত বিচার ০২টি, ধর্ষণ ০৫টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য বিষয়ক ৯২টি এবং অন্যান্য ৪৯টিসহ মোট ১৭৫টি মামলা হয়েছে যা বিগত এপ্রিল মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২০টি বেশি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×